1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নেত্রকোণার সনাতনী সমাজে মতবিনিময় সভা, বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক নেত্রকোণার সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এই সভার পাশাপাশি গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ নেত্রকোণা বড় বাজারস্থ শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া মন্দিরে এই সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা বিএনপি-র সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়ার সভাপতি অজিত কুমার সাহা রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং পূজা উদযাপন পরিষদ-এর সাধারণ সম্পাদক বাবু লিটন চন্দ্র পণ্ডিত সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

মতবিনিময় সভায় সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে প্রধান অতিথির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon