1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিশুর হাম নিয়ে অভিভাবকদের সতর্কবার্তা শায়খ আহমাদুল্লাহ’র

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শিশুদের হাম রোগ নিয়ে অভিভাবকদের জরুরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এনআইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল এবং চিকিৎসা সংকট দেশের স্বাস্থ্যখাতের করুণ চিত্র তুলে ধরছে। সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য এনআইসিইউ সাপোর্ট ও ক্রিটিক্যাল ট্রিটমেন্টের সুবিধা একেবারেই অপ্রতুল। সামান্য অসুস্থতাতেও রোগীদের ঢাকায় ছুটে আসতে হয়, যা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, খুব অল্পতেই আমাদের সন্তানরা নানা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে কৃত্রিম ও অপ্রাকৃতিক জীবনযাপনের কারণে তারা প্রকৃতি ও মাটির সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়ছে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে মা-বাবার যথাযথ যত্ন থেকে তারা বঞ্চিত হচ্ছে। শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক শিশু এখন কাজের লোকের হাতে বা ডে-কেয়ারে বড় হচ্ছে। ফলে শারীরিক ও মানসিকভাবে তারা দুর্বল হয়ে উঠছে। এর সঙ্গে বিজাতীয় অপসংস্কৃতি ও উদাসীনতার কারণে পরিবারগুলো আধ্যাত্মিক দিক থেকেও দুর্বল ও অনিরাপদ হয়ে পড়ছে। দিনদিন আমল, দোয়া ও তাওয়াক্কুল আমাদের থেকে হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, হামের বর্তমান সংকট মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। সন্তানদের পুষ্টিকর খাবার খাওয়ানো, প্রকৃতির সংস্পর্শে রাখা এবং প্রয়োজনীয় সতর্কতা নেওয়া উচিত। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া এবং ধৈর্য ধরে দোয়া করা উচিত।শেষে তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সন্তানদের সব ধরনের ব্যাধি থেকে হেফাজত করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon