1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) এ ক্যারিয়ার কাউন্সিলিং ফর কপোর্রেট ওয়ার্ল্ড শীর্ষক এক মনোজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ। অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউস্টের ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান।

বুধবার বিকেলে সৈয়দপুর বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জাভেদ হুসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. শাহ্ আলম, ক্যারিয়ার কাউন্সিলের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হামিম গ্রুপের কনসালটেন্ট ড. উলফাৎ হুসাইন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon