1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

গাইবান্ধায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধা জেলার সাত উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল সোমবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

গত রোববার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ছিল ৪ জন। এ নিয়ে চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা: আব্দুল্লাহিল মাফি জানান, গত জুলাই মাস থেকে আজ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon