1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলায় করোনায় মোট আক্রান্ত ৪৪ : এরমধ্যে সুস্থ হয়েছেন ৪১জন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২০

অংকন তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলাতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। অবশিষ্ট ৩ জনের মধ্যে একজন সদরে, একজন টুঙ্গিপাড়ায় ও একজন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ নতুন করে যে ব্যাক্তির করোনা ধরা পরে তিনি গত কয়েকদিন আগে ঢাকা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয় ও ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জেলায় ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য ও একজন ডাক্তার, কাশিয়ানী উপজেলায় ৫ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১০ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ ২ জন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon