1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ফুলবাড়িতে ভোক্তা অধিদপ্তরের যৌথঅভিযান

মো:আশরাফুল ইসলাম, যশোর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

দিনাজপুরের ফুলবাড়ীতে রজমানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজলো প্রসাশন, ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআই এর যৌথ অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরী ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে ৪৩ ও ৪৬ ধারায় ৫২হাজার ২শত টকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল (৩০মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম ফুলবাড়ী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন। সেখানে তিনজন মাছ ব্যবসায়ীকে ৭হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন।

একই দিনে দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ও বিএসটিআই এর প্রতিনিধি ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশের ফোর্স নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাকারী পণ্য তৈরীর অভিযোগে জনতা ব্যাকারীকে ৩০হাজার টাকা,শিখা ব্যাকারীকে ৫ হাজার টাকা ও সেতু ব্যাকারীর ১০হাজার টাকা, মোট ৫২ হাজার ২শত টাকা জরিমানা করেন আদায় হয়।

উপজেলা নির্বাহী অফিাসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম জানান, রমজানে পণ্যের গুনগতমান সম্মুন্নত রাখতে ও বাজার নিয়ন্ত্রনের এই অভিযান চালানো হচ্ছে। রমজানে ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon