1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ফেনীতে সরকারি নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে সর্বাত্মক চেষ্টার আহবান নৌ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

কায়সার হামিদ, (ফেনী) প্রতিনিধিঃ  

করোনা প্রতিরোধে সর্বাত্মক চেষ্টার আহবান জানিয়েছেন ফেনীতে করোনা প্রতিরোধ সমন্বয়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

২৩ ই এপ্রিল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় ফেনী-২ আসনের সংসদ সসদস্য নিজাম উদ্দিন হাজারী, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্ণেল আসিফ আজমিন,

পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনজুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়া,

জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরণ, করোনা রোগিদের চিকিৎসায় আইসিইউ স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে  আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon