1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ফের মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণ

নিউজ ডেস্কঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

মিয়ানমার সিমান্তে ফের গোলাবর্ষণ শুরু হয়েছে ।এবার ঘুংধুম থেকে টেকনাফ পর্যন্ত সীমান্তের ওপারে গোলা বর্ষণের ঘটনা ঘটছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নারী সদস্য ( মেম্বার) খালেদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। এবং একই দিন নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রোববার রাত ২টা থেকে সীমান্ত এলাকায় ব্যাপক গুলি বর্ষণের শব্দ শোনক গিয়েছে ।
নারী সদস্য ( মেম্বার) খালেদা বেগম জানান, রোববার রাত ২টা থেকে ভারি অস্ত্রের ঝনঝনানি শুরু হয়। সীমান্তের ঘুমধুম থেকে টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে গোলা বর্ষণের ঘটনা ঘটে। তবে সোমবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত গোলার শব্দ শোনা গেছে।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ নাইক্ষ্যংছড়ির রেজুপাড়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) পরিদর্শনের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon