1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বাগেরহাটে চিতলমারীতে দম্পতি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-বাগেরহাটের চিতলমারীতে ঢাকা থেকে ফেরা পোশাক কর্মী দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সকালে চিতলমারী উপজেলা প্রশাসন ও স্বাস্হ্য বিভাগ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামের বাড়িটি সহ আশ-পাশের ১১ টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে।

আক্রান্ত দম্পতির শরীরে উপসর্গ না থাকায় বাড়িতে রেখেই তাদের চিকিৎসা দিচ্ছে স্বাস্হ্য বিভাগ।ওই দম্পতির সংস্পর্শে আসা পরিবারের শিশু সহ ১০ জনের নমুনা সংগ্রহ করেছে। ১১ মার্চ ঢাকার ল্যাবে নমুনা পরিক্ষায় এই দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃমারুফুল আলম জানান,করোনাভাইরাসে আক্রান্ত পোশাক কর্মী দম্পতি ইমরান সেখ (২০) ও তার স্ত্রী সুমী আক্তার (১৮) গত ৯ মে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আত্নীয়ের বাড়িতে ওঠেন।

পরদিন ওখানের প্রতিবেশিরা তাদের ফেরার বিষয়টি স্হানীয় স্বাস্হ্য বিভাগকে জানালে টুঙ্গিপাড়া স্বাস্হ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠায়।পরিক্ষার রিপোর্ট আসার আগেই তারা টুঙ্গিপাড়ার ওই আত্নীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি চিতলমারী চলে আসে।

১১ মে ল্যাবের পরিক্ষায় ওই দম্পতির শরীরে করোনা পজিটিভ হয়।আইডিসিআরের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে গিয়ে আক্রান্ত ওই বাড়িটিসহ আশপাশের ১১ টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon