1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বোয়ালমারীতে লকডাউন ভঙ্গ করায় করোনায় আক্রান্ত এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

আব্দুল্লাহ আল মামুন রনী , বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে আসায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের দক্ষিণকামারগ্রামস্থ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়। ওইদিনই তার বাড়িটি লকডাউন করে তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়। ৪ জুন মঙ্গলবার দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করতে গেলে তাকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়।

সংক্রমক ব্যধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon