1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

মোংলায় লোকালয় থেকে ৮ ফুট অজগর সাপ উদ্ধার করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার সু্ন্দরবন সংলগ্ন জয়মনি এলাকা হতে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩অক্টোবর) সকালে মোংলা উপজেলার সু্ন্দরবন ইউনিয়নের জয়মনি এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াস তালুকদার নামে এক ব্যক্তির বাড়ির হাঁস/মুরগীর খোঁপ থেকে বন বিভাগ, ওয়াইর্ল্ডটিম, সিপিজি, ডিসিটি, ভিটিআরটি সহ স্থানীয় লোকজন অজগরটি উদ্ধার করেন।

পরে অজগরটি চাঁদপাই রেঞ্জ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, অজগরটি দেখতে স্থানীয় লোকজন ভীড় জমায়।

এই বিষয়ে সিপিপি সদস্য মোঃ মাসুদ শেখ জানান, সাপটি ৮ফুুট লম্বা ও আনুমানিক ১০কেজি ওজন হবে। তিনি আরও বলেন, ইলিয়াসের বাড়ির খোঁপে থাকা ৫টি হাঁসও খেয়ে ফেলে এই অজগরটি।

চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, সুন্দরবন ইউনিয়নের ইলিয়াস তালুকদারের বাড়ির একটি খোঁপে অজগরটি দেখে স্থানীয়রা তাদের সংবাদ দেয়।

সংবাদ পেয়ে ওই বাড়িতে যাওয়া হয়। বন বিভাগ, ওয়াইর্ল্ডটিম, সিপিজি, ডিসিটি, ভিটিআরটি সহ স্থানীয় লোকজনক মিলে অজগরটি উদ্ধার করে। পরবর্তীতে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon