1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মোংলায় হরিনের মাংস সহ ১২ টি পা তিনটি মাথা ও হরিন শ্বীকারের ফাঁদসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ সুন্দরবনের মরাপশুর খাল থেকে ৪২ কেজি হরিনের মাংস, ১২ টি পা,তিনটি মাথা ৭৫০ টি হরিন শ্বীকারের ফাঁদসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ

মঙ্গলবার(২৫ আগষ্ট) বিকালে সুন্দরবন থেকে হরিন পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা( এসিএফ) আমিনুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি দল। এসময়  পাচারকারী চক্র বনবিভাগের তল্লাশি চৌকির কাছাকাছি এসে নৌকা রেখে গহীন বনে পালিয়ে যায়।বন প্রহরীরা তাদের আটকের চেষ্টা করে ব্যার্থ হয়।পরে নৌকাটি তল্লাশি করে হরিনের মাংস,মাথা,পা হরিন শ্বীকারের ফাঁদ জব্দ করে বনবিভাগ

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন তথ্য নিশ্চিত করে জানান,অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।তবে পালিয়ে যাওয়ার সময় তাদের চেহারা দেখে সনাক্ত করা গেছে।সংখ্যায় পাচারকারী চক্রের পাঁচ জন নৌকাতে ছিলেন।

তাদের বিরুদ্ধে বন আইনের ২৬ ধারায় মামলা করা হয়েছে।মামলার আসামীরা হলেন,কবির হাওলাদার(৪৫),মোতালেব খাঁন(৫০),কামরুল(৪৫),রাসেল শেখ(২৮) আতাহার খাঁন(৪৫) এদের সকলের বাড়ী মোংলার চিলা এলাকার বলেও জানান তিনি

বুধবার (২৬ আগষ্ট) সকালে আদালতের নির্দেশে জব্দকৃত হরিনের মাংস,মাথা পা বিনষ্ট করবে বনবিভাগ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon