1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

মোড়েলগঞ্জে মাইক্রো চাপায় এক পান বিক্রতা নিহত হয়েছেন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মান্নান খান(৫০) নামে এক পান বিক্রেতা মাইক্রো চাপায় নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধা ৭টার দিকে গুলিশাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত মান্নান খান পার্শবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সিরাজ উদ্দিন খানের ছেলে।

নিহত মান্নান খানের ছেলে শামীম খান বলেন, ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রো চট্ট মেট্রো চ-১১-২৩০৫ তার পিতাকে রাস্তার পাশে চাপা দেয়। দ্রুত মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহম বাচ্চু বলেন, স্থানীয়দের সহযোগীতায় চালকসহ মাইক্রোটি আটক করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Attachments area

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon