1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে করোনায় পজেটিভ ৫৭৫ জনের মধ্যে ১২০ জনই সরকারী চাকুরিজীবি মৃত্যু ১২ জন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২১ জুন, ২০২০

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলায় এ পর্যন্ত ৫৭৫ জন করোনা আক্রান্ত। এর মধ্যে ১২০ জনই সরকারী কর্মচারী। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন এ ভাইরাসে শনাক্ত হয়েছে।

 

শনিবার (২০ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে সদর উপজেলার পাঁচজন এবং রামগতির ছয়জন। এ পর্যন্ত ৪৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪১৬৬ জনের ফলাফল নেগেটিভ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

জেলাতে মোট শনাক্তকৃত ৫৭৫ জন রোগীর মধ্যে জেলার সদর উপজেলার ২৭৫ জন, রায়পুরের ৬৪ জন, রামগঞ্জের ৯৯ জন, কমলনগরের ৮৮ জন ও রামগতির ৪৯ জন। এদিকে শুক্রবার রাতের জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য অনুয়ায়ী, জেলাতে ২৬১ জন করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত মারা গেছে ১২ জন।

 

সিভিল সার্জন সূত্রে আরো জানা গেছে ৫৭৫ জন করোনা পজেটিভ এর মধ্যে ১২০ জনই বিভিন্ন বিভাগের সরকারী কর্মচারী। এরই মধ্যে প্রশাসন বিভাগে ৪, স্বাস্থ্য বিভাগে ৪৪, পুলিশ বিভাগে ৩২, উপজেলা প্রশাসনে ৩, উপজেলা ভূমি অফিসে ৪ ও অন্যান্য বিভাগে ৩৩ জন

 

মোট ৫৭৫ জন এর মধ্যে ১১ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া আরও একজন ভাইরাসটি শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ফলে এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

 

আক্রান্ত রোগীরা জেলার সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর আক্রান্ত তিনজনকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon