1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২০

আব্দুল্লাহ আল মামুন রনি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রীর বেয়াই  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে তার করোনা আক্রান্তের খবর পেয়েছি।

 

তিন-চার দিন আগে পরীক্ষা করা হয়। গতকাল (বৃহস্পতিবার) রিপোর্ট এসেছে।রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই ।

ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছেন এই নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon