1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

মোঃ জুয়েল রানা,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

২৭ এপ্রিল সোমবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো এবং ২৮ এপ্রিল মঙ্গলবার তার রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। এ নিয়ে চাঁদপুর জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭জন।

করোনা সন্দেহে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে  রাজধানীর শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসেছে।

দেশে করোনা সংক্রমণের পর থেকেই চাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে হাজীগঞ্জের ইউএনও সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে বেশ সরব ছিলেন। তার নেতৃৃত্বে হাজীগঞ্জ উপজেলার সকল গ্রামে অসংখ্য অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ এবং করোনামুক্ত। এছাড়া চাঁদপুরের কয়েকজন পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon