1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশে আসার পর মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ১৪টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও সহজ করতে অনলাইন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা।

এসময় তিনি আরও বলেন, চুক্তি থাকা দেশগুলোর নাগরিকদেরকে ৩০ দিনের জন্য অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে।এদিকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির যে সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তা স্বাগত জানান উপদেষ্টা।
তিনি বলেন, আলোচনা পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon