1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড , নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।

বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon