1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় তিনি দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস বার্ষিক সম্মেলনে অংশ নেন। গত সোমবার এই সম্মেলনে যোগ দিতেই চীনের দালিয়ানে যান তিনি।

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। এই আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১৭০০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, অন্যদিকে বিভিন্ন দেশের সফল কৌশলগুলো গ্রহণের মাধ্যমে দেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon