1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তারেক রহমান ও বিএনপির এই বিজয় বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সুস্পষ্ট প্রতিফলন। তিনি বিশ্বাস করেন, এই বিপুল জনসমর্থন তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জনগণের গভীর আস্থার প্রমাণ, যা আগামী দিনে দেশে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করবে।

শেরিং তোবগে ভুটান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে দক্ষিণ এশিয়ায় সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয় দেশের জনগণ পারস্পরিক উন্নয়নের সুফল ভোগ করবে।

ভুটানের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিজয়কে ব্যক্তিগতভাবে এবং ভুটানের জনগণের পক্ষ থেকে একটি ইতিবাচক রাজনৈতিক উত্তরণ হিসেবে অভিহিত করেন। বার্তার শেষে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের ক্রমবর্ধমান সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon