1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

জ্বালানি তেল বিতরণে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করল সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। আজ রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ায় সরকার সাময়িকভাবে কিছু বিধিনিষেধ ও রেশনিং ব্যবস্থা চালু করেছিল। তবে বর্তমানে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী কয়েকটি জাহাজ পৌঁছানোয় পরিস্থিতির উন্নতি হয়েছে। একই সঙ্গে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon