1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের উপর আলোচনাকালে এ তুলনা করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সম্রাট বাবর সব জনগোষ্ঠীর প্রতি দরদ নিয়ে কাজ করতেন। তবে তিনি হিন্দু সম্প্রদায়ের হৃদয় জয় করার জন্য বিশেষ বিশেষ কার্যক্রম গ্রহণ করতেন। ঠিক একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে দরদ ও প্রেম নিয়ে কাজ করছেন।”

ইতিহাসের উদাহরণ টেনে মন্ত্রী আরও বলেন, “বাবরের জনকল্যাণমুখী ও মানবপ্রেমী শাসনকে চিরস্মরণীয় করতে কবি কালিদাস রায় ‘বাবরের মহত্ত্ব’ নামে একটি কবিতা রচনা করেছিলেন। কবিতার শেষাংশে তিনি লিখেছিলেন— ‘হিন্দুর-হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ’।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সম্রাট বাবর সকল গোষ্ঠীর জন্য দরদ নিয়ে কাজ করলেও হিন্দুদের প্রতি তাঁর বিশেষ মমত্ববোধ ছিল। আমি সেই আলোকেই বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সেক্টরে জনকল্যাণমুখী উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। সব ধরনের মানুষের কল্যাণের চিন্তা করে তিনি দরদ ও প্রেম নিয়ে কাজ করছেন।”

মন্ত্রী আরও জানান, শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা জোরদার করাকে সরকার নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon