1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ এর একটি প্রতিনিধি দল। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো এর নেতৃত্বে ২৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) একই স্থানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ এর চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon