নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কর্মস্থলে যাওয়ার পর মোঃ রাজন আলী (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নিখোঁজ রাজন আলী মোঃ আব্দুস সেলিম ও মোসা: মরজিনা খাতুন-এর ছেলে। তিনি সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ তারিখ সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। পরে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি জানান যে তিনি শাহবাগ পুলিশ বক্সের কাছে অবস্থান করছেন। এর পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি, সাদা পায়জামা এবং চোখে সাদা চশমা।
তার বর্তমান ঠিকানা: মুন্সিবাগ ১৬ কাঠা, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে দ্রুত পরিবারের সাথে এই ০১৬০৯-০৬৩৯৪১, ০১৯১১-১৫০৬০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।