1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নান্দাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত: পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম–এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ

আলোচনা সভায় বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অপরিসীম আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জন ও পরবর্তী রাষ্ট্র গঠনে বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এসব দিবসের গুরুত্ব অপরিসীম।

মুক্তিযোদ্ধা তালিকা যাচাইয়ের দাবি

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক মুক্তিযোদ্ধা তালিকা যাচাইয়ের দাবি জানান। তিনি বলেন,
“বিগত সময়ে মুক্তিযোদ্ধা তালিকায় বহু ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে তালিকা যাচাই করে একটি নির্ভুল তালিকা প্রণয়ন করা জরুরি।”

উপস্থিত বিশিষ্টজনরা আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—মো. মেহেদী মাকসুদ (ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দুয়া থানা), মতিউর রহমান (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা), খাদিজা খাতুন (উপজেলা মৎস্য কর্মকর্তা), সেকুল ইসলাম খান (সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাব), সমরেন্দ্র বিশ্ব শর্মা (সভাপতি, উপজেলা মিডিয়া ক্লাব), সালাহউদ্দিন সালাম (সভাপতি, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম),
খোকন ডিলার (সভাপতি, কেন্দুয়া পৌর বিএনপি), সাদেকুর রহমান (আমির, জামায়াতে ইসলামী, কেন্দুয়া উপজেলা), এস কে রুহি রনি (সংসদ সদস্য প্রার্থী, গণঅধিকার পরিষদ, নেত্রকোনা-৩), মাওলানা হারুন অর রশিদ ফারুকী (সভাপতি, জমিয়াতুল ইসলাম, কেন্দুয়া উপজেলা), মোয়াজ্জেম হোসেন খান (সাধারণ সম্পাদক, পৌর বিএনপি) এবং
আক্তার হোসেন কাদরী (সাধারণ সম্পাদক, এনসিপি, কেন্দুয়া উপজেলা শাখা)।

এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon