রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালের সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তারা পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
এটি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে পালিত হয়েছে, যা পিলখানা ট্র্যাজেডির শহীদদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।
এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট ও বোধগম্য’। এ ঘটনার পর বিভিন্ন মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সেজন্য সবাইকে পুনরায় শপথে দৃঢ় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।