আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার দায়ে আদালত এই রায় ঘোষণা করেন।
এই রায়ের পরপরই এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি ভারতের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান।
সারজিস আলম তার পোস্টে লেখেন, “ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খু’নি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।”
এর কিছু সময় আগে আরেকটি সংক্ষিপ্ত পোস্টে তিনি ‘খুনি হাসিনার ফাঁসি’ উল্লেখ করে এই রায়কে স্বাগত জানান।